আল্লাহর প্রতি ভালোবাসা, তার রহমতের আশা এবং অন্তরের গভীর থেকে করা দোয়া। এসবই একজন মুমিনের জীবনে প্রশান্তি এনে দেয়। পৃথিবীর সবাই ছেড়ে চলে গেলেও আমার রব কখনোই আমার অজানা নন। আমার নীরব কান্না, বুকের ভেতরের কষ্ট আর না বলা কথাগুলোও আল্লাহ জানেন। তাই মানুষের কাছে নয়, আমার হৃদয় শান্তি খোজে আল্লাহর কাছে। আমি পাপী হতে পারি, ভুল করতে পারি, বারবার পথ হারাতে পারি, তবুও আমি আমার রবের রহমত থেকে নিরাশ হব না। কারন আমার রব পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।
সুন্দর কিছু ইসলামিক স্ট্যাটাস

- ধৈর্য ধরো, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
- দুনিয়া ক্ষনস্থায়ী, আর আখিরাত চিরস্থায়ী। তাই দুনিয়ার মোহে আখিরাতকে ভুলে যেয়ো না।
- নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের অন্যতম মাধ্যম।
- যত ভুলই করো না কেন, আল্লাহর রহমতে থেকে নিরাশ হয়ো না। আন্তরিকভাবে তার কাছে ফিরে এসো।
- মানষের অজানা চোখের পানিও আল্লাহ জানেন। তোমার কষ্ট তার কাছে কখনো অজানা নয়।
- রিজিকের জন্য চেষ্টা করো, কিন্তু রিজিকের মালিককে কখনো ভুলে যেয়ো না।
- সৌন্দর্য, সম্পদ কিংবা ক্ষমতা নয় আল্লাহর কাছে মর্যাদার মূল ভিত্তি হলো তাকওয়া।
- অন্যকে ক্ষমা করতে শেখো। মানুষের প্রতি দয়া ও ক্ষমাশীলতা মুমিনের সুন্দর গুণ।
- বাবা মায়ের সঙ্গে সদাচরণ করো। তাদের সম্মান ও সেবা জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
- নিজের দুর্বলতা দেখে হতাশ হয়ো না, বরং আল্লাহর অসীম রহমতের দিকে ফিরে তাকাও।
- শুধু ভালো কথা বলাই যথেষ্ট নয় নিজের জীবনেও ইসলামের শিক্ষা বাস্তবায়ন করো।
- যা পাওনি তার জন্য আফসোস না করে, যা পেয়েছ তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো।
- বিপদে ধৈর্য ধরো, স্বস্তিতে কৃতজ্ঞ হও এবং প্রতিটি অবস্থায় আল্লাহকে স্মরণ করো।
- অন্তরের প্রকৃত প্রশান্তি আল্লাহর স্মরণে খুজে নাও।
- মানুষের সঙ্গে এমন আচরণ করো, যেন তোমার কথা ও কাজে কেউ কষ্ট না পায়।
আকর্ষনীয় ইসলামিক স্ট্যাটাস

- আল্লাহই আমার ভরসা, তার রহমতই আমার আশা।
- হৃদয়ের প্রশান্তি আল্লাহর স্মরণেই।
- দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী।
- মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ সব জানেন।
- আলহামদুলিল্লাহ, প্রতিটি অবস্থায়।
- সিজদায় খুজে পাই মনের প্রকৃত শান্তি।
- আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না।
- দোয়া আমার শক্তি, আল্লাহ আমার আশ্রয়।
- চুপচাপ দোয়া করো, আল্লাহ তো সব শোনেন।
- নামাজ হোক জীবনের সবচেয়ে সুন্দর অভ্যাস।
- হে আল্লাহ, আমার হৃদয়কে ঈমানের আলোয় ভরিয়ে দিন। আমিন।
- মানুষের কাছে নয়, নিজের কষ্টের কথা আল্লাহর কাছে বলো।
- ভুল যতই হোক, তওবার দরজা খোলা থাকতেই আল্লাহর পথে ফিরে এসো।
- ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য কামনা করো।
- আমার চাওয়ার চেয়ে আল্লাহর জ্ঞান অনেক বেশি।
- দুনিয়ার মোহ নয় আল্লাহর সন্তুষ্টিই হোক জীবনের লক্ষ্য।
- হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।
- অন্তর পরিষ্কার রাখো, মানুষের জন্য দোয়া করো ।
- যে হৃদয় আল্লাহকে স্মরণ করে, সে হৃদয় আশার আলো খুজে পায় ।
আল্লাহর রহমত নিয়ে স্ট্যাটাস

- জীবনে যত ভুলই হোক, আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসাে।তার রহমতের আশা কখনো হারিয়ো না।
- দুনিয়ার ব্যস্ততার মাঝে একটু সময় আল্লাহর স্মরণে কাটাও । হয়তো তোমার অস্থির হৃদয় সেখানেই প্রশান্তি খুজে পাবে।
- আল্লাহর সন্তুষ্টিই হোক জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা সৎকাজের মূল্য অপরিসীম।
- মানুষ তোমার হাসি দেখে সুখী ভাবতে পারে, কিন্তু তোমার অন্তরের কষ্ট আল্লাহ জানেন। তাই নিজের দুঃখ নিয়ে তার কাছে ফিরে যাও।
- চেষ্টা চালিয়ে যাও, দোয়া করো এবং আল্লাহর ওপর ভরসা রাখো। ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় নিজেকে হারিয়ে ফেলাে না।
- দোয়ার মাধ্যমে নিজের চাওয়া কষ্ট ও দুর্বলতার কথা আল্লাহর কাছে তুলে ধরো। তার কছে দোয়া করা ইবাদতের অংশ।
- হে আল্লাহ, আমার প্রকাশ্য ও গোপন ভুলগুলো ক্ষমা করুন। আমার অন্তরকে পবিত্র করুন এবং আমাকে সঠিক পথে চলার তাওফিক দিন। আমিন।
- ভুল করে ফেললে হতাশ হয়ো না। ভুল স্বীকার করো, অনুতপ্ত হও এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে এসো।
- আল্লাহর কাছে ফিরে আসার জন্য নিজেকে নিখুত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় না। বরং ভুল থেকে ফিরে আসার আন্তরিক ইচ্ছাই তাওবার গুরুত্বপূর্ণ অংশ।
- হে আল্লাহ আমার হৃদয়ের না বলা কথাগুলো আপনি জানেন। আমার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন এবং যা অকল্যাণকর, তা থেকে আমাকে রক্ষা করুন। আমিন।
- কঠিন সময়ে ধৈর্য ধরো। তোমার চেষ্টা, দোয়া ও সৎকাজ চালিয়ে যাও।
- মানুষের কাছে তোমার কষ্ট অজানা থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কিছুই গোপন নয়। তার কাছে সাহায্যে চাও এবং কল্যাণের আশা রাখো।
- হতাশা তোমাকে যেন আল্লাহর কাছে ফিরে যাওয়া থেকে বিরত না রাখে। নতুন করে শুরু করো, নিজের ভুল সংশোধন করো এবং দোয়া চালিয়ে যাও।
- যখন কোনো পথ খুজে পাও না, তখন হতাশায় ডুবে না থেকে আল্লাহর কাছে পথনির্দেশনা চাও। তার ওপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো।
লেখকের শেষ কথা: ইসলামিক উক্তি ও কোরআনের বাণী শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার বিষয় নয়, এগুলোর শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করাই গুরুত্বপূর্ণ। আল্লাহর ওপর ভরসা রাখা, নামাজ আদায় করা, ধৈর্য ধারণ করা, তাওবা করা, কৃতজ্ঞতা ও মানুষের প্রতি সদাচরণ । এসবই একজন মুসলিমের জীবনে সুন্দর পরিবর্তন আনতে পারে।
Read more: বন্ধুর বিয়ে নিয়ে ইসলামিক স্ট্যাটাস – বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস
